← ফিরে যান

কিডনিতে পানি জমা

প্রায়ই গর্ভাবস্থার বা শিশুর আল্ট্রাসনোগ্রামে ধরা পড়ে। অনেক হালকা ক্ষেত্রে নিজে ভালো হয়; কিছু ক্ষেত্রে কিডনি রক্ষায় নজরদারি বা অপারেশন লাগে।

হাইড্রোনেফ্রোসিস (ফুলে যাওয়া কিডনি) ও হাইড্রোইউরেটারের (ফুলে যাওয়া প্রস্রাবের নল) চিত্র
চিত্র: কিডনিতে পানি জমা (হাইড্রোনেফ্রোসিস) ও প্রসারিত প্রস্রাবের নল (হাইড্রোইউরেটার)। সূত্র: NIDDK, NIH (পাবলিক ডোমেইন)।

কিডনিতে পানি জমা (হাইড্রোনেফ্রোসিস) কী?

কিডনি থেকে একটি নল দিয়ে প্রস্রাব মূত্রথলিতে যায়। প্রবাহ ধীর হলে প্রস্রাব জমে আল্ট্রাসনোগ্রামে কিডনি ফোলা দেখায়; একেই হাইড্রোনেফ্রোসিস বলে। কিডনি ও নলের সংযোগস্থলে সরু হওয়া (পিইউজে অবস্ট্রাকশন), প্রস্রাব উল্টো দিকে ফিরে আসা (রিফ্লাক্স), বা ছেলেদের প্রস্রাবের নালীতে ভাল্ভ থাকা এর কারণ হতে পারে। অনেক সময় গুরুতর কোনো কারণ পাওয়া যায় না।

কীভাবে ধরা পড়ে

  • গর্ভাবস্থায় মায়ের আল্ট্রাসনোগ্রামে বা শিশুর প্রথম স্ক্যানে।
  • শিশুর প্রস্রাবের ইনফেকশন বা জ্বরের পর।
  • বিরল ক্ষেত্রে পেট ব্যথা বা পেটে চাকা।

এরপর কী হয়

  • জন্মের পর আবার আল্ট্রাসনোগ্রাম, কখনো কখনো কিডনি কতটা কাজ করছে ও প্রস্রাব বের হচ্ছে কি না দেখার জন্য আরও স্ক্যান।
  • হালকা ফোলা স্ক্যানের মাধ্যমে সময়ের সঙ্গে নজরে রাখা হয়; অনেকগুলো নিজে ভালো হয়।
  • নজরদারির সময় ইনফেকশন ঠেকাতে কিছু শিশুকে অল্প মাত্রায় অ্যান্টিবায়োটিক দেওয়া হয়।
  • কিডনি আটকে গিয়ে কাজ কমতে থাকলে পাইলোপ্লাস্টি অপারেশনে সরু অংশটি ঠিক করা হয়; খোলা বা ল্যাপারোস্কপিক পদ্ধতিতে করা যায়।

দ্রুত হাসপাতালে যান যদি

  • কিডনি ফোলা ধরা পড়া শিশুর জ্বর, বমি বা খেতে না চাওয়া দেখা দেয়।
  • নবজাতক ছেলের প্রস্রাবের ধারা দুর্বল বা ফোঁটা ফোঁটা।

সাধারণ প্রশ্ন

কিডনি ফোলা মানে কি কিডনি নষ্ট?

এমন নয় যে নষ্ট হয়েই গেছে। কিডনি কতটা কাজ করছে তা পরীক্ষায় জানা যায়; শুধু ফোলা দেখে তা বলা যায় না।

অপারেশন কি লাগবে?

শুধু কিছু শিশুর লাগে। স্ক্যান ও ফলো-আপ দেখে সিদ্ধান্ত হয়।

এই পাতাটি অভিভাবকদের সাধারণ তথ্য প্রদানের জন্য। প্রতিটি শিশু আলাদা, পরীক্ষা-নিরীক্ষার পর একজন অভিজ্ঞ শিশু সার্জন তার রোগ ও চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করেন। কাজেই যেকোনো সমস্যায় অবশ্যই রেজিস্টার্ড শিশু সার্জনের পরামর্শ নিন।