← ফিরে যান

শিশুদের খৎনা

খৎনা একটি প্রকৃত অস্ত্রোপচার। পরীক্ষা করে, পরিষ্কার অপারেশন থিয়েটারে সার্জন করলে এটি নিরাপদ ও দ্রুত।

হাজাম দিয়ে খৎনা করার সময় যৌনাঙ্গের মুণ্ড কেটে যায়। এরপরে ডা. শাহীনুর রহমান শাওন সার্জারির মাধ্যমে নতুন করে যৌনাঙ্গ রিকনস্ট্রাকশন বা তৈরি করে দেন।

কেন সার্জন গুরুত্বপূর্ণ

খৎনায় লিঙ্গের অগ্রত্বক কেটে ফেলা হয়। সার্জিক্যাল প্রশিক্ষণ ছাড়া কেউ করলে বা অপরিষ্কার জায়গায় করলে রক্তপাত, ইনফেকশন, বেশি চামড়া কেটে ফেলা, লিঙ্গের মাথায় আঘাত বা দেখতে খারাপ হওয়ার ঝুঁকি থাকে। শিশু সার্জন আগে শিশুকে পরীক্ষা করেন, তারপর অবশ করে, পরিষ্কার যন্ত্র ও সঠিক সেলাইয়ে অপারেশন করেন।

খৎনার আগে পরীক্ষা

  • প্রস্রাবের ছিদ্র ডগায় থাকা দরকার। না থাকলে এটি হাইপোস্পেডিয়াস হতে পারে, সার্জন না দেখা পর্যন্ত খৎনা করানো যাবে না।
  • শিশু সুস্থ থাকবে, ওই জায়গায় ইনফেকশন থাকবে না।
  • পরিবারে রক্তক্ষরণের প্রবণতা থাকলে সার্জনকে জানান।

চিকিৎসার প্রয়োজনে খৎনা

  • অগ্রত্বক পেছনে টানা যায় না, বারবার ইনফেকশন হয় বা প্রস্রাবের সময় ফুলে ওঠে।
  • লিঙ্গের মাথায় বারবার লাল হওয়া ও ফোলা (ব্যালানাইটিস)।
  • অগ্রত্বকে দাগ বা শক্ত হয়ে যাওয়া।

খৎনার পর এমন হলে দ্রুত ডাক্তারের কাছে যান

  • হালকা চাপে রক্ত বন্ধ হচ্ছে না।
  • ডগা খুব ফুলে গেছে, কালচে, বা প্রস্রাব করতে পারছে না।
  • লালভাব ছড়াচ্ছে, পুঁজ হচ্ছে বা জ্বর আসছে।

সাধারণ প্রশ্ন

কত বয়সে করা যায়?

শিশুর স্বাস্থ্য ও সার্জনের পরামর্শের ওপর নির্ভর করে। সার্জন পরীক্ষা করে উপযুক্ত সময় জানাবেন।

কি ব্যথা হয়?

অবশ করে করা হয় এবং পরে ব্যথা ওষুধে নিয়ন্ত্রণ করা হয়। পরবর্তী যত্ন সার্জন বুঝিয়ে দেবেন।

এই পাতাটি অভিভাবকদের সাধারণ তথ্য প্রদানের জন্য। প্রতিটি শিশু আলাদা, পরীক্ষা-নিরীক্ষার পর একজন অভিজ্ঞ শিশু সার্জন তার রোগ ও চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করেন। কাজেই যেকোনো সমস্যায় অবশ্যই রেজিস্টার্ড শিশু সার্জনের পরামর্শ নিন।